আ.লীগের সাংগঠনিক সম্পাদক নাদেল করোনায় আক্রান্ত

আ.লীগের সাংগঠনিক সম্পাদক নাদেল করোনায় আক্রান্ত

উত্তরদক্ষিণ শুক্রবার ২২ মে ২০২০। ১৯:৩০

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২২ মে) সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল জানান, শরীরে জ্বর থাকায় গত বুধবার নাদেল নমুনা পরীক্ষার জন্য শামসুদ্দিন হাসপাতালে আসেন। পরীক্ষার পর তার কোভিড-১৯ পজেটিভ আসে। তবে তিনি সুস্থ আছেন এবং তার বাসায় আইসোলেশনে আছেন।

শফিউল আলম চৌধুরী নাদেল জানান, গত ৩/৪ দিন থেকে তার হালকা জ্বর ও কাশি ছিল। এর প্রেক্ষিতে নমুনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ এসেছে। তবে শারীরিকভাবে তিনি অনেকটা সুস্থ বলে জানিয়েছেন তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading