ঈদ কবে, জানা যাবে আজ

ঈদ কবে, জানা যাবে আজ

উত্তরদক্ষিণ শনিবার ২৩ মে ২০২০। ০০:০১

করোনাভাইরাস মহামারীর মধ্যে এসেছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এক মাস রোজা শেষে সেই ঈদ উৎযাপনের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি মুসলিম। যদিও করোনার কারণে এবার বিশ্বের কোথাও ঈদকে ঘিরে বড় কোনও আনুষ্ঠানিকতা থাকছে না। বাংলাদেশেও একই পরিস্থিতি। এবার ঈদের নামাজের জামাতগুলোও ছোট পরিসরে করা হবে বলে জানা গেছে। তবে দেশে কবে পালিত হবে ঈদুল ফিতর?

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, দেশে ঈদ কবে হবে- তা জানা যাবে আজ শনিবার (২৩ মে)। আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ তাতে সভাপতিত্ব করবেন বলে গকাল শুক্রবার (২২ মে) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে আরও বলা হয়, বাংলাদেশের আকাশে শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে রোববার ঈদ হবে, আর চাঁদ দেখা না গেলে ঈদ হবে সোমবার।

বাংলাদেশের আকাশে কোথায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading