ডা. জাফরুল্লাহ করোনায় আক্রান্ত

ডা. জাফরুল্লাহ করোনায় আক্রান্ত

উত্তরদক্ষিণ সোমবার ২৫ মে ২০২০। ২৩:৫১

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গণস্বাস্থ্য কেন্দ্র সুত্রে জানা যায়, সোমবার (২৫ মে) তাদের উদ্ভাবিত জিআর কোভিড-১৯ র‍্যাপিড ডট ব্লট কিট দিয়ে পরীক্ষা করে তার আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়েছেন।

ডা. জাফরুল্লাহ’র অবস্থা ‘আর্লি স্টেজ’-এ। তার শরীরের তাপমাত্রা একটু বেশি ও কাশি থাকায় করোনা টেস্ট করা হলে তার করোনা ধরা পড়ে।

বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত র‍্যাপিড টেস্টিং কিটের কার্যকারিতা বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা করছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading