ডেপুটি স্পিকারের স্ত্রী আনোয়ারা বেগমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

ডেপুটি স্পিকারের স্ত্রী আনোয়ারা বেগমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

উত্তরদক্ষিণ মঙ্গলবার ২৬ মে ২০২০। ১৬:০১

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার স্ত্রী আনোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোক বার্তায় রাষ্ট্রপতি হামিদ মরহুমার আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


আনোয়ারা বেগম আজ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন।

তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভূগছিলেন। গত ১৯ মে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাফোর্টে রাখা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading