র‌্যাবের ৬ সদস্য সহ নীলফামারীতে আরও ৮ জন করোনায় আক্রান্ত

র‌্যাবের ৬ সদস্য সহ নীলফামারীতে আরও ৮ জন করোনায় আক্রান্ত

উত্তরদক্ষিণ মঙ্গলবার ২৬ মে ২০২০। ১৭:২৫

নীলফামারী জেলায় দিনে দিনে ক্রমান্বয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে।এবার র‌্যাবের ৬ সদস্য সহ নতুন করে আরও ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।এ রিপোর্ট সহ নীলফামারী র‌্যাব ১৩ ক্যাম্পের ৯ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ।

গতকাল সোমবার(২৫মে) বিকেলে নীলফামারী সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন নতুন করে শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান,দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় জেলায় নতুন করে আরও ৮জনের করোনা ভাইরাসে আক্রান্তের  রিপোর্ট পাওয়া গেছে।জেলায় এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯২ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন করে করোনা শনাক্ত ৮ জনের মধ্যে নীলফামারী শহরের সবুজপাড়ায় অবস্থিত র‌্যাব-১৩ সিপিসি-২ ক্যাম্পের ৬ সদস্য, ডোমার উপজেলায় ৯ মাসের গর্ভবতী এক গৃহ্বধু ও সৈয়দপুর উপজেলার ১ জন রয়েছেন।

উল্লেখ্য: নীলফামারী জেলায় এ পর্যন্ত ৯২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মধ্যে জেলা সদরে ৩৭, ডিমলায় ১৪,সৈয়দপুরে ১৪,ডোমারে ১১,জলঢাকায় ৮,কিশোরগঞ্জের ৮ জন । মৃত্যু বরন করেছেন ২ জন এবং চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন।






মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি।
মোবাইল-০১৭১৩৭২৭৯৫৫
কোড=২৬

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading