বরগুনায় স্কুল ছাত্র নিহত ঘটনায় আটক -৭

বরগুনায় স্কুল ছাত্র নিহত ঘটনায় আটক -৭

উত্তরদক্ষিণ বুধবার ২৭ মে ২০২০। ১০:৫৫

বরগুনা সদর উপজেলার গোলবুনিয়া এলাকায় ঈদে ঘুরতে আসা হৃদয় (১৫) নামের এক স্কুল ছাত্র নিহত ঘটনায় সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার  (২৬মে) রাতে  বরগুনার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন।

জানা গেছে, ঈদের দিন বিকেল ৫টার দিকে নদীর তীরে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় নয়নের গ্রুপের ১০/১২ জন হৃদয়ের উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোরে মারা যায়।

আটকরা হলেন, নোমান কাজি (১৮), হেলাল মৃধা (২৬), সাগর গাজি (১৬), ইমন হাওলাদার (১৮), রানা আকন (১৬), সফিকুল ইসলাম ঘরামি (১৫) ও হেলাল ফকির (২১)।

এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন বলেন, হৃদয় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এখন পর্যন্ত আমরা সাতজনকে আটক করেছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading