করোনা সংক্রমণ: বিশ্বে বাংলাদেশ ২২তম

করোনা সংক্রমণ: বিশ্বে বাংলাদেশ ২২তম

উত্তরদক্ষিণ বুধবার ২৭ মে ২০২০। ১৫:৩০

মোহাম্মদ শিহাব: সারাদেশে করোনাভাইরাস বা কভিড-১৯ সংক্রমণ দ্রুত ছড়িয়ে গেছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেই সাথে বাড়ছে মৃত্যুও। যদিও সরকারি হিসাব অনুযায়ী- আক্রান্তের তুলনায় দেশে মৃত্যু হার তুলনামূলক কম। তবে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় বিশ্বে সংক্রমিত দেশগুলোর শীর্ষ তালিকার ২২তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের নাম। ওই তারিকায় একদিন আগেও বাংলাদেশের অবস্থান ছিল ২৪তম।

বুধবার (২৭ মে) নতুন ১৫৪১ জন আক্রান্তের ফলে দুই ধাপ উপরে উঠে এসেছে বাংলাদেশের নাম। ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, বিশ্বের ২১৫টি দেশ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে অন্তত ১৬টি দেশ সম্পূর্ণরূপে করোনামুক্ত হয়েছে।

এদিকে, আক্রান্ত দেশগুলোর সবচেয়ে খারাপ অবস্থা মার্কিন আমেরিকায়। সেখানে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৭ লাখেরও বেশি। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখের অধিক।

বিশ্বের অন্তত ১২টি দেশে ১ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২ লাখের বেশি আক্রান্ত ৬টি দেশে এবং ৩ লাখের বেশি আক্রান্ত ৩টি দেশে। এই তিনটি দেশের মধ্যে আমেরিকার ধারে কাছেও নেই অন্য কোনও দেশ। পরের অবস্থানে আছে আমেরিকা মহাদেশেরই আরেকটি দেশটি ব্রাজিল। সেখানে আক্রান্ত সংখ্যা ৪ লাখ ছুঁইছুঁই করছে। ব্রাজিলে করোনায় মৃত্যু হয়েছে সাড়ে ২৪ হাজারের বেশি মানুষের।

বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র রাশিয়া করোনা সংক্রমণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় আছে তৃতীয় অবস্থানে। সেখানে ৩ লাখ ৭০ হাজরের বেশি মানুষ আক্রান্ত, মৃত্যু হয়েছে প্রায় ৪ হাজার জনের। এর পরে আছে ইউরোপের দেশ স্পেন। দেশটিতে আক্রান্ত ২ লাখ ৮৩ হাজারের বেশি, মৃত্যু ২৭ হাজার ছাড়িয়েছে।

শীর্ষ তালিকায় ৫ম ব্রিটেন, দেশটিতে আক্রান্ত ২ লাখ ৬৫ হাজারের বেশি, মৃত্যু ৩৭ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যুর এই সংখ্যা আমেরিকার পর সর্বোচ্চ। ২ লাখ আক্রান্ত ছাড়ানো ৬টি দেশের মধ্যে আরও আছে ইতালি। ইউরোপের এই দেশটি মার্চে সবচেয়ে বিপর্যস্থ থাকলেও এখন সেই ধকল অনেকটা সামলে নিতে সক্ষম হয়েছে। এ পর্যন্ত ইতালিতে আক্রান্ত ২ লাখ ৩০ হাজার ৫৫৫ জন, মৃত্যু হয়েছে প্রায় ৩৩ হাজার মানুষের।

১ লাখের বেশি আক্রান্ত হিসাবে সবার উপরে আর বিশ্বের শীর্ষ তালিকায় ৭ম অবস্থানে আছে ফ্রান্স। ইউরোপের এই দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৮৩ হাজার প্রায় আক্রান্ত, মৃত্যু সাড়ে ২৮ হাজারেরও বেশি।

শীর্ষ ১২টি দেশের মধ্যে এর পরে আছে জার্মানি, আক্রান্ত ১ লাখ ৮১ হাজার ছাড়িয়েছে, মৃত্যু প্রায় সাড়ে ৮ হাজার। ৯ম তুরস্ক, আক্রান্ত প্রায় ১ লাখ ৫৯ হাজার, মৃত্যু ৪ হাজার ৩৯৭ জন। বিশ্বে ইন্ডিয়ার অবস্থান ১০ম। প্রতিবেশী দেশটিতে আক্রান্ত দেড় লাখ ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৪৬ জনের।

লাখের অধিক আক্রান্ত অপর দুটি দেশ হলো ইরান ও পেরু। ইরানে ১ লাখ ৪০ প্রায় আর পেরুতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৭৫১ জন। এর মধ্যে ইরানে মৃত্যু সাড়ে ৭ হাজার ছাড়িয়ে গেছে। পেরুতে এই সংখ্যা ৩৭৮৮ জন।

শীর্ষ তালিকার ১৮তম অবস্থানে আছে পাকিস্তান। দেশটিতে আক্রান্ত ৫৯ হাজার ছাড়িয়েছে, যার মধ্যে মারা গেছেন ১ হাজার ২২৫ জন। এর পরে আছে বেলজিয়া, কাতার, নেদারল্যান্ডস ও বাংলাদেশে। ২১তম অবস্থানে থাকা নেদারল্যান্ডসে এ পর্যন্ত আক্রান্ত ৪৫ হাজার ৫শরও বেশি, মৃত্যু ৫ হাজার ৮৫৬ জন। আর ৩৮ হাজার ২৯২ জন আক্রান্ত নিয়ে বাংলাদেশে আছে ২২তম অবস্থানে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading