১৫৪১ জনসহ আক্রান্ত ৩৮২৯২। মৃত্যু মোট ৫৪৪, সুস্থ ৭৯২৫
উত্তরদক্ষিণ বুধবার ২৭ মে ২০২০। ১৪:৪০
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২২ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৪৪ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন ১ হাজার ৫৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮ হাজার ২৯২ জন। এর মধ্য দিয়ে করোনায় আক্রান্ত বিশ্বের ২১৫টি দেশের মধ্যে শীর্ষ ২২তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।
বুধবার (২৭ মে) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
ডা. নাসরিন সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ১৫টি নমুনা পরীক্ষা করে নতুন ১৫৪১ জন কভিড১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৩৪৬ জনকে নিয়ে এ পর্যন্ত দেশে সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৫ জন।

