সৈয়দপুরে ভোক্তা অধিকার কার্যালয় কর্তৃক ৩ প্রতিষ্ঠানেের লক্ষাধিক টাকা জরিমানা

সৈয়দপুরে ভোক্তা অধিকার কার্যালয় কর্তৃক ৩ প্রতিষ্ঠানেের  লক্ষাধিক টাকা জরিমানা

উত্তরদক্ষিণ শুক্রবার ২৯ মে ২০২০। ১৬:৪৫৮

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যলয় কর্তৃক সৈয়দপুর উপজেলার বিসিক শিল্প নগরীতে তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। ১৮ মে সোমবার দুপুরে পরিচালিত  এ তদারকি অভিযানে তিন প্রতিষ্ঠানে মোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়। রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোঃ জাহাঙ্গীর আলম এর পরিচালনায় অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্য পণ্য প্রস্তুুত করার জন্য খুসবু ফুড প্রোডাক্ট কে চল্লিশ হাজার, খলিল সেমাই কারখানাকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে নীলফামারী জেলার সহকারী পরিচালক (অঃ দাঃ) মোঃ বোরহান উদ্দীন এর পরিচালনায় অস্বাস্থ্যকর খাদ্যপণ্য প্রস্তুত করায় রোজ ফুড প্রোডাক্টকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন  র‍্যাব-১৩ এর নীলফামারী সিপিসি ও সৈয়দপুর উপজেলা ও পৌরসভা স্যানিটারী ইন্সপেক্টর। জনস্বার্থে এ তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের পরিচালকবৃন্দ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading