মহেশপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা

মহেশপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা

উত্তরদক্ষিণ শনিবার ৩০ মে ২০২০। ১২:২৭

ঝিনাইদহের মহেশপুরে ৬ বছরের ছেলেকে হত্যা করে আত্মহত্যা করেছে মা। শুক্রবার
রাতে উপজেলার নেপা ইউনিয়নের বাকোশপোতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা
হলেন, ওই গ্রামের মামুন হোসেনের স্ত্রী রিফা খাতুন (২৫) ও তার ছয় বছরের পুত্র
সন্তান রাব্বী হাসান রিফাত।

মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খাঁন জানান, গেল রাতে শিশু পুত্র রিফাত
কে সাথে নিয়ে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিল পিতা মামুন মিয়া। রাত ৩ টার
দিকে গোয়াল ঘরে গরুর খাবার দিয়ে ফিরে এসে দেখে বিছানায় নেই রাব্বী। পরে
জানালা দিয়ে টর্চের আলোয় ঘরের ভিতরে দেখতে পায় স্ত্রী রিফা খাতুন গলায় ফাস
নিয়ে ঝুলছে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে
রাব্বীকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ সকালে
লাশ দুটি উদ্ধার করে। ধারনা করা হচ্ছে ছেলেকে শ্বাসরোধে হত্যার পর মাও আতœহত্যা
করেছে।

তিনি আরো জানান, মৃত রিফা খাতুন মানষিক ভারসাম্যহীন ছিল বলে জানা
গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর
প্রক্রিয়া চলছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading