ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা উপসর্গে একজনের মৃত্যু
উত্তরদক্ষিণ শনিবার ৩০ মে ২০২০। ১৬:১০
ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা উপসর্গে জসিম উদ্দিন নামে একজন
মারা গেছেন। তিনি সদর উপজেলার রামনগর গ্রামের শওকত আলির ছেলে।
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আইয়ুব আলি জানান, ২৭ মে
জ¦র, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে জসিম উদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার আগেই আজ সকালে তিনি মারা যান।

