অগ্রণী ব্যাংক লিমিটেড’র চেয়ারম্যানের মাতার মৃত্যু
উত্তরদক্ষিণ শনিবার ৩০ মে ২০২০। ১৬:৪৫
সিলেটের স্বনামধন্য প্রয়াত চিকিৎসক ডাঃ জামশেদ বখত এর সহধর্মীণি ও অগ্রণী ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান ড. জায়েদ বখত’র মাতা মিসেস জেবুন নেছা খাতুন গতকাল (২৯ মে) ২০২০ তারিখে ঢাকার একটি হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন) তার বয়স হয়েছিলো ৯০ বৎসর।
তিনি তার তিন পুত্র ড. শামসির বখত, ড. জায়েদ বখত, ড. শোয়াইব বখত, কন্যা মিসেস রোকেয়া ইসলাম, নাতি-নাতনী, আত্বীয়স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়।

