বাংলাদেশকে ৭৩২ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে আইএমএফ

বাংলাদেশকে ৭৩২ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে আইএমএফ

উত্তরদক্ষিণ শনিবার ৩০ মে ২০২০। ১৯:২৭

কোভিড ১৯ মহামারি ছড়িয়ে পড়ায় বাংলাদেশের স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য আর্থিক সহায়তা দিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্বাহী পরিষদ ৭৩২ মিলিয়ন ডলার জরুরি সহায়তা অনুমোদন দিয়েছে। গতকাল শুক্রবার ৭৩২ মিলিয়ন বা ৭৩ কোটি ২০ লাখ ডলার এই সহায়তা অনুমোদন দেয়া হয় বলে শনিবার (৩০ মে) সরকারি সংবাদ সংস্থা বাসস জানিয়েছে।

বাসসের খবরে বলা হয়, জরুরি আমদানি-রফতানির ভারসাম্য এবং অর্থবছরের ঘাটতি মেটাতে আইএমএফ র‌্যাপিড ক্রেডিট ফ্যাসিলিটি এবং র‌্যাপিড ফিন্যান্সিং ইনস্ট্রুমেন্ট (আরএফআই) এর অধীনে বাংলাদেশকে এই জরুরি সহায়তা অনুমোদন করেছে।
র‌্যাপিড ক্রেডিড ফ্যাসিলিটি’র (আরসিএফ) অধীনে স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর) হিসোবে ১৭৭.৭৭ মিলিয়ন (প্রায় ২৪৪ মিলিয়ন অথবা কোটার ১৬.৬৭ শতাংশ) এবং আরএফআই অধীনে পারচেস অব এসডিআর হিসাবে ৩৫৫.৫৩ মিলিয়ন ( যা প্রায় ৪৮৮ মিলিয়ন মার্কিন ডলার অথবা কোটার ৩৩.৩৩ শতাংশ) অনুমোদিত হয়েছে। আইএমএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

এতে আরও বলা হয়, কোভিড ১৯ মহামারির কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় এই অর্থ স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও সামষ্ট্রিক অর্থনীতি স্থিতিশীলতা, জরুরি ব্যালেন্স অব পেমেন্টের চাহিদা এবং অর্থবছরের ঘাটতি মেটাতে সহায়ক হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএমএফ ঘনিষ্ঠভাবে বাংলাদেশ পরিস্থিতির প্রতি নজর রাখছে। প্রয়োজনে আরো পরামর্শ ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। জরুরি অর্থায়ন যথাযথ ব্যবহার নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতি গুরুত্বারোপ করেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading