বড় নোট লেনদেনে সতর্ক থাকার আহ্বান কেন্দ্রীয় ব্যাংকের

বড় নোট লেনদেনে সতর্ক থাকার আহ্বান কেন্দ্রীয় ব্যাংকের

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, আপডেট ১৫:০৮

বড় অঙ্কের নোট লেনদেনে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিকে দেয়া বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে অর্থের লেনদেন বিশেষ করে পশু ক্রয়-বিক্রিতে বড় অংকের নোটের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। এই সময় জাল নোট ছড়িয়ে পড়ার ঝুঁকিও অনেক বেশি। তবে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এই ধরনের প্রতারণা প্রতিরোধ করা সম্ভব।

জাল নোটের প্রচলন প্রতিরোধে করণীয়

বড় অংকের বা মূল্যমানের নোট (১০০০, ৫০০, ২০০ ও ১০০ টাকা) আদান-প্রদানের সময় নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো (জলছাপ, নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি, অসমতল ছাপা ইত্যাদি) যাচাই করুন।

*জাল নোট শনাক্তকরণে কাছের তফশিলি ব্যাংক বা অনুমোদিত পশুর হাটগুলোতে স্থাপিত তফশিলি ব্যাংকের অস্থায়ী বুথে কর্মরত কর্মকর্তাদের সহযোগিতা গ্রহণ করুন।

*ব্যাংক বা অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন করুন এবং অপরিচিত বা সন্দেহজনক উৎস থেকে অর্থ গ্রহণ বা প্রদানে সতর্কতা অবলম্বন করুন।

*নিজে সচেতন থাকুন ও অন্যদের সচেতন করুন।

আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে ভিজিট করুন: https://www.bb.org.bd/en/index.php/currency/note।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading