শৈলকুপায় বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, আহত ৪

শৈলকুপায় বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, আহত ৪

উত্তরদক্ষিণ রবিবার ৩১ মে ২০২০। আপডেট ১০:৫৪

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জেসমিন খাতুন
(৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৪ জন। গতকাল শনিবার (৩০ মে) বিকেলে এ ঘটনা ঘটে। মৃত গৃহবধু জেসমিন খাতুন গ্রামের টুকু বিশ্বাসের
স্ত্রী।

শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, টুকু বিশ্বাসের ঘরের গ্রিলের উপর দিয়ে
বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে। গতকাল বিকেলে গেটের সাথে ঝুলে থাকা
বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে জেসমিন খাতুন মারা যায়।
পরে পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে আসলে তারাও বিদ্যুতায়িত হয়। সেসময় দু-
জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং বাকি দু-জনকে শৈলকুপা উপজেলা
স্বাস্থ কমপ্লেক্স ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: কিরীতি
বিশ্বাস জানান, হাসপাতালে আসা বিদ্যুৎ স্পৃষ্ট দুজনের শারীরিক অবস্থা অনেক
খারাপ ছিল। তাই উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading