সৈয়দপুরে সাংসদ রাবেয়ার খাদ্য সহায়তা পেল দেড় শতাধিক হিন্দু পরিবার
উত্তরদক্ষিণ রবিবার ৩১ মে ২০২০। আপডেট ১৪:৩০
নীলফামারীর সৈয়দপুরে দেড় শাতাধিক হিন্দু পরিবারে খাদ্য সহায়তা দিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলিম। গতকাল বিকেলে শহরের তুলশিরাম সড়কের হীরালাল ঠাকুরবাড়ি কেন্দ্রীয় মন্দির চত্বরে সাংসদ নিজ প্রত্যেক পরিবারের হাতে ওই খাদ্য সহায়তাগুলো তুলে দেন। এর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, কাচা সবজিসসহ
প্রয়োজনীয় খাদ্যদ্রব্য।
এ সময় অন্যান্যদের মাঝে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সৈয়দপুর হিন্দু কল্যান সমিতির সভাপতি ও নীলফামারী জজকোর্টের আইনজীবি এ্যাডভোকেট তুষার কান্তি রায়, বর্তমান সৈয়দপুরে সব বয়সী মানুষের কাছে বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে আলোচিত আওয়ামী লীগে নেতা প্রকৌশলী এ কে এম রাশেদুজ্জামান, সৈয়দপুর পূজা উদযাপন কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী রাজু কুমার পোদ্দার, সাবেক ছাত্রলীগ নেতা ও পৌর মৎসজীবি লীগের সাধারন সম্পাদক মামুন তালুকদার সহ আওয়ামী লীগ ও
সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
নাম প্রকাশে অনিচ্ছুক এক হিন্দু স¤প্রদায়ের একজন বলেন, পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে মুসলমানরা কম- বেশি সসরকারী বেসরকারী পর্যায়ে খাদ্য সহায়তা পেলেও আমারা সেভাবে পাইনি স্ত্রী,ছেলে-মেয়ে নিয়ে খাদ্য সংকটে থাকায় চিন্তিত ও অস্বস্তিতে ছিলাম। সাংসদের ওই সহযোগিতায় কিছুটা হলেও দুশ্চিন্তামুক্ত হয়ে স্বস্তি ফিরে পেয়েছি।
সাংসদ রাবেয়া আলিম বলেন, বিশ্ব মহামারি করোনা পরিস্থিতিতে বাংলাদেশসহ সারা বিশ্বে কয়েক কোটি লোক কর্মহীন হয়ে অসহায় জীবন-যাপন করেছে। সমাজে যারা বিত্তবান তাদের সকলকে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সহায়তার হাত প্রসারিত করার অনুরোধ জানান। এছাড়া তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সারা দিয়ে সকলকেই ধৈর্য্যসহকারে পরিস্থিতি মোকাবেলা করার অনুরোধ জানান।

