সৈয়দপুরে সাংসদের কাছে সবজি বাজার চালুর দাবি

সৈয়দপুরে সাংসদের কাছে সবজি বাজার চালুর দাবি

উত্তরদক্ষিণ রবিবার ৩১ মে ২০২০। আপডেট ১৩:৫৫

নীলফামারীর সৈয়দপুর বাইপাস সড়কে স্থানান্তরকৃতের পাশা-পাশি পূর্বের পাইকারী সবজি বাজার চালুর দাবি জানিয়েছে ব্যাবসায়ী মহল। স্থানান্তর হওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে খুচরা বাজারে। ফলে সাধারন ক্রেতার উপর পড়েছে এর নেতিবাচক প্রভাব।

গতকাল তাদের মোখিকভাবে জানানো দাবির পরিপ্রেক্ষিতে পৌর পাইকারি সবজি বাজার পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সাংসদ রাবেয়া আলিম। এ সময় আড়তদাররা তাঁর কাছে ফিরিয়ে আনা অন্যান্য বাজারের মত পাইকারী বাজারও পূর্বের জায়গায় ফিরে যৌক্তিক দাবি তুলে ধরেন।

পরিদর্শনকালে সাংসদের সাথে আওয়ামী লীগ নেতা একেএম রাশেদুজ্জামান, সাবেক ছাত্রলীগ নেতা ও পৌর মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক মামুন তালুকদারসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমনের প্রভাবে গত ১৫ এপ্রিল সামাজিক দুরত্ব বজায় রাখতে এবং শহরে লোকসমাগম রোধে শহরের মাছ-মাংস, খুচরা সবজি বাজার এবং পাইকারী সবজি বাজার স্থানান্তর করা হয়। এর মধ্যে মাছ-মাংসের বাজার শহরের কাছাকাছি বিমান বন্দর সড়কের ফাইভ স্টার মাঠে, খুচরা সবজি বাজার বঙ্গবন্ধু সড়কের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এবং পাইকারী সবজি বাজার শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দুরে মিস্ত্রিপাড়ার বাইপাস সড়কে স্থানান্তর করা হয়। কিন্তু লোকডাউন
শিথিল করার পর অন্য দুটি বাজার পুর্বের জায়াগায় ফিরিয়ে আনা হলেও পাইকারি সবজি বাজার পূর্বেরজায়াগায় এখনো ফিরিয়া আনা হয়নি। তাই নানা রকম অসুবিধার কথা বিবেচনা করে তাদেরকেবাইপাসের পাশা-পাশি পূর্বের নয়াবাজারে অবিস্থিত পাইকারী বাজারে ব্যবসা পরিচালনা করার সুযোগ
দানে দাবি জানানো হয়।

এ ব্যাপারে পৌর পাইকারি সবজি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোকছুদ আলম গোল্ডেনবলেন, বেশ কয়েক বছর আগে সৈয়দপুর রেলওয়ে বাজারের সবজি বাজার ব্যবসায়ীদের সংগঠন একতাসমিতি মিস্ত্রিপাড়ার বাইপাসে ওই সবজি বাজার স্থাপন করে তাদের বেচা-বিক্রির জন্য। কিন্তু ওইসমিতির ব্যবসায়ী সদস্যরা এখনো রেলওয়ে বাজারে ব্যাবসা পরিচালনা করলেও আমাদের পৌর বাজারেরআড়তদারদের বেচা-বিক্রি করতে বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে একরকম বাধ্য করা হচ্ছে।

পাইকারি পৌর সবজি বাজার সমিতির সভাপতি হাজী তসলিম বলেন, বর্তমান পরিস্থিতিতে শহরবেরখুচরা সবজি বাজার থেকে পাইকারী বাজারের দুরত্ব বেশি হওয়ায় দুরুত্ব বেশি হওয়াতে সাধারনক্রেতাদের বেশি দামে সবজি কিনতে হচ্ছে। যেহেতু কৃষকরা অনেক গভীর রাতেই আড়তে তাদের সবজি বিক্রি করার জন্য নিয়ে আসে তাই তারাও নিরাপত্তার কারনে সময়মত এই আড়তে তাদের উৎপাদিত সবজি বিক্রি না করে সুবিধামত পার্শবর্তী উপজেলায় বিক্রি করছে। খাতামধুপুর ইউনিউনের কৃষক শাহীন
বলেন খুব ভোরে, তাদেরকে আড়তে সবজি বিক্রি করার জন্য যেতে হয়। কিন্তু গভীর রাতে বাইপাস এলাকায় সবজি নিয়ে যেতে নিরপত্তাহীনতায় ভুগছি। আধুনিক পৌর সবজি বাজারের খুচরা বিক্রেতা বলেন, আগে যেখানে ৫ টাকা দিয়েই পাইকারি বাজারে গিয়ে মালামাল নিয়ে এসে বিক্রি করতে পারতাম কিন্তু এখন সেখানে পরিবহন খরচ পড়ছে এক থেকে দেড় টাকা। মরিয়ম নামের এক সাধারন ক্রেতা বলেন আগে ছোট-খাট কোন অনুষ্ঠানে পাইকারি বাজারে গিয়ে সবজি কিনতাম। কিন্তু যাতায়াত খরচ বৃদ্ধি পাওয়ায় সেটা আর সম্ভব হচ্ছে না। খুচরা বাজারেও এই দু:সসয়ে জিনিস পত্রের দাম বৃদ্ধি পেয়েছে।
এ ব্যাপারে সাংসদ রাবেয়া আলিম বলেন, পাইকারি সবজি বাজারের আড়তদাররা আমার কাছে পূর্বের নয়াবাজারে পৌর পাইকারি সবজি বাজার চালুর দাবি জানিয়েছে। তাই পরিদর্শন করে তাদের কাছ থেকে সুবিধা-অসুবিধগুলো শুনেছি। তিনি আরো জানান বিষয়টি নিয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading