দেশে করোনা শনাক্ত ও মৃত্যু, দুই পরিসংখ্যানেই নতুন রেকর্ড!

দেশে করোনা শনাক্ত ও মৃত্যু, দুই পরিসংখ্যানেই নতুন রেকর্ড!

উত্তরদক্ষিণ রবিবার ৩১ মে ২০২০। আপডেট ১৪:৪৫

গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৮৭৬টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৫৪৫ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা এ পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৭ হাজার ১৫৩ জন।

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু বরণ করেছেন ৪০ জন, যা এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ সংখ্যক। এ নিয়ে দেশে করোনা বা কভিড-১৯ আক্রান্তদের মধ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৫০ জন। একই সময় নতুন করে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪০৬ জন এবং মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৮১ জন।

রবিবার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসরিন সুলতানা নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading