আমেরিকায় আক্রান্ত ১৮ লাখ ছাড়িয়েছে
উত্তরদক্ষিণ রবিবার ৩১ মে ২০২০। আপডেট ১৫:০৫
নভেল করোনাভাইরাসে মার্কিন আমেরিকায় আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ সাড়ে ৫ হাজারের বেশি। এমন পরিস্থিতিতে দেশটিতে এক কৃষ্ণাঙ্গ হত্যাকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ, সংঘর্ষ ও ধরপাকর চলছে। ফলে করোনা সংক্রমণ আরও ভয়াবহ রূপ নেয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
রবিবার (৩১ মে) ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, আমেরিকায় এ পর্যন্ত করোনা বা কভিড-১৯ আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ১৬ হাজার ৮২০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজারের বেশি। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৫ হাজার ৫৫৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ১৫ জনের।
আমেরিকায় করোনা আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৩৫ হাজার ২৩৮ জন, বর্তমানে চিকিৎসাধীন ১১ লাখ ৭৬ হাজারের বেশি। তাদের মধ্যে গুরুতর অবস্থায় হাসপাতালে আছেন ১৭ হাজার ১৬৩ জন কডিভ১৯ রোগী। সূত্র: ওয়ার্ল্ডওমিটার।

