খোলা আকাশের নিচে এতিম বাচ্চাদের নিয়ে অসহায় মা
উত্তরদক্ষিণ রবিবার ৩১ মে ২০২০। ১৯:২২
গত ২৭ মে বুধবার রাত ৯টার সময় আকস্মিক টর্নেডোর আঘাতে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার ১২ নং জিউধরা ইউনিয়নের ডুমুরিয়া পূর্বপাড়ার বিশ্বজিৎ বিশ্বাসের ঘরটি উড়িয়ে নিয়ে পাসের পুকুরে ফেলে দিয়েছে। অসহায় অসচ্ছল গরীব পরিবারটি এখন টিপ টপ বৃষ্টির ভিতরে খোলা আকাশের নিচে বসে আছে।না আছে ঘরে কোন শুকনো খাবার না আছে রান্না করার কোন ব্যাবস্থা। কান্না জড়িত কন্ঠে বিশ্বজিৎ এর মা বলেন আমার সব শেষ হয়ে গেল, কি খাব আর কি ভাবে এই এতিম বাচ্চা দুটোকে নিয়ে কোথায় থাকব।

বিশ্বজিৎ এর মা সমাজের বিত্তবান বিত্তশালীদের কাছে আকুল আবেদন জানিয়েছে তাকে সাহায্য সহযোগিতা করার জন্য। সেই সাথে পাশের প্রতিবেশীরা এলাকার গন্যমান্য ব্যাক্তিসহ প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছে। যাতে করে । অন্তত তাদের একটা থাকার ব্যবস্থা হয়।

