সৈয়দপুরে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু;প্রশাসনের উদ্যোগে দাফন-কাফন

সৈয়দপুরে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু;প্রশাসনের উদ্যোগে দাফন-কাফন
Coronavirus outbreak and coronaviruses influenza background as dangerous flu strain cases as a pandemic medical health risk concept with disease cells as a 3D render

উত্তরদক্ষিণ রবিবার ৩১ মে ২০২০। ১৯:২২

নীলফামারীর সৈয়দপুরে করোনা উপসর্গ নিয়ে দুই সন্তানের জনক এক যুবকের মৃত্যু হয়েছে। ৩১ মে রবিবার বেলা ৩টায় শহরের নয়াটোলা মহল্লায় এ ঘটনা ঘটেছে। মৃত যুবকের নাম সাঈদ (৩৫)। সে ওই এলাকার ডাঃ শাহান রোডের সিদ্দিক বানিয়ার (স্বর্নকার) ছেলে।জানা যায়, গত প্রায় ১০ দিন যাবত সাঈদ জ্বর, স্বর্দি, শুস্ক কাশি, গলা ব্যাথায় ভুগছিল। অনেক চিকিৎসাতেও তার অবস্থার কোন উন্নতি হচ্ছিলনা। তারপরও পরিবারের লোকজন বিষয়টি গোপন রেখেছিল। কিন্তু এলাকার সচেতন এক ব্যাক্তির মাধ্যমে উপজেলা স্বাস্থ্য বিভাগ খবর পেয়ে উপজেলা  প্রশাসনের সহযোগিতায় গত বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পরীক্ষার জন্য প্রেরণ করেছে। কিন্তু রিপোর্ট আসার আগেই রবিবার দুপুরে সে মারা যায়। তার মৃত্যুতে এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুরো শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারন সৈয়দপুরে করোনায় আক্রান্ত হয়ে  মৃত্যুর ঘটনা এটাই প্রথম। 

 সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলেমুল বাশার সাঈদের করোনা উপসর্গের উপস্থিতির বিষয় নিশ্চিত করে জানান, করোনা আক্রান্ত সন্দেহ হওয়ার কারনেই তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। যার রিপোর্ট আজ সন্ধ্যায়  বা আগামীকাল পাওয়া যাবে। কিন্তু তার আগেই সে মারা গেল

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ জানান, বিষয়টি খুবই দুঃখজনক ও সৈয়দপুরবাসীর জন্য সতর্কমূলকও। যেহেতু মৃত ব্যাক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছে যদিও তার রিপোর্ট পজিটিভ না নেগেটিভ তা জানা যায়নি তবুও দাফন কাফন প্রশাসনের উদ্যোগে সম্পন্ন করা হবে। সে সাথে তার পরিবার ও আশপাশের লোকজনেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। তিনি সৈয়দপুরবাসীকে এ ঘটনা থেকে এখনই সচেতন হওয়ার জন্য আহ্বান জানান এবং সরকারি নির্দেশনা মেনে চলার জোর অনুরোধ জানিয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading