মধুপুর বহুমুখী মডেল টেকনিক্যাল ইন্সিটিটিউটের শতভাগ শিক্ষার্থী ফেল মানুষিক ভাবে ভেঙ্গে পড়েছে শিক্ষার্থীরা

মধুপুর বহুমুখী মডেল টেকনিক্যাল ইন্সিটিটিউটের শতভাগ শিক্ষার্থী ফেল মানুষিক ভাবে ভেঙ্গে পড়েছে শিক্ষার্থীরা

উত্তরদক্ষিণ সোমবার ০১ জুন ২০২০। ১৪:১০

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন রানিয়াদ মধুপুর বহুমুখী মডেল টেকনিক্যাল ইন্সটিটিউটের ২০২০ইং সালে এস.এস.সি ও এস.এস.সি সমমানের পরীক্ষায় অংশগ্রহনকারী সকল শিক্ষার্থীর একটি বিষয়ে এবছর ৩১ মে ফলাফল প্রকাশে শতভাগ ফেল আসে। এতে মানুষিক ভাবে ভেঙ্গে পড়েছে উক্ত প্রতিষ্ঠানের সকল পরীক্ষার্থী। এ ব্যাপারে বিদ্যালয়ের অধ্যক্ষের সাথে কথা বলে জানা যায়, প্রতিষ্ঠানের শিক্ষাব্যাবস্থায় সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষিকা-  কর্মচারীদের  গাফিলতির  কারনে এরকম হয়েছে। শিক্ষার্থীরা সহ অভিভাবকরা এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন। এ ঘটনায় কোমলমতি শিক্ষার্থীরা মানুষিক ভাবে ভেঙ্গে পড়েছে। তারা পরবর্তী শিক্ষা কার্যক্রম কিভাবে চালিয়ে যাবে সেটা নিয়ে অভিভাবকরা অনিশ্চয়াতার মধ্য দিয়ে সময় পার করতেছেন। এব্যাপারে অধ্যক্ষ সাইফুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করলে তার ফোনটি বন্ধ দেখায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। উক্ত প্রতিষ্ঠানের জনৈন শিক্ষক এর সাথে যোগা যোগকরে জানা যায় ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাইফুল ইসলাম ঢাকা কারিগরি শিক্ষা বোর্ডে গেছেন শতভাগ ফেল আসার কারন খতিয়ে দেখার জন্য। এখন শিক্ষার্থীদের একটাই দাবি, যাচাই বাছই পূর্বক পরীক্ষার ফলাফল সংশোধন করে পুনঃফলাফল প্রকাশের পদক্ষেপ গ্রহন করা। যাতে করে তারা পরবর্তী শিক্ষাকার্যক্রম যথাযথ ভাবে চালিয়ে যেতে পারে ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading