ঝিনাইদহে আরও ৪ জন করোনায় আক্রান্ত
উত্তরদক্ষিণ সোমবার ০১ জুন ২০২০। ১৪:৩০
ঝিনাইদহে নতুন করে আরও ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ জেলায়
করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫৩ জন।
ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, সোমবার সকালে খুলনা
পিসিআর ল্যাব থেকে ঝিনাইদহে মোট ১৪ টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ৪
টি পজেটিভ। আক্রান্তদের মধ্যে ২ জন সদরে এবং ২ জন হরিণাকুন্ডু ও
কোটচাঁদপুরে। তাদের বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্ত ৫৩ জনের
মধ্যে সুস্থ হয়েছেন ২৪ জন।

