কালীগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

কালীগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

উত্তরদক্ষিণ সোমবার ০১ জুন ২০২০। ১৪:৩০

ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে জুলিয়া খাতুন (৭) নামের এক শিশুর
মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ৩টার দিকে সে মারা যায়। জুলিয়া খাতুন
কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের ভাতঘরা দয়াপুর গ্রামের জসিম উদ্দিনের
মেয়ে এবং ভাতঘরা দয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী।

জুলিয়ার চাচা নাসির উদ্দিন জানান, রাতে জুলিয়া তার মা-বাবার সাথে ঘরে
ঘুমিয়ে ছিল। রাত ২টার দিকে বিষাক্ত সাপ তাকে দংশন করে। পরে তাকে উদ্ধার করে
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত
ঘোষণা করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading