ধনবাড়ীতে করোনায় নতুন করে আক্রান্ত ৩, মোট ১৪ জন

ধনবাড়ীতে করোনায় নতুন করে আক্রান্ত ৩, মোট ১৪ জন

উত্তরদক্ষিণ সোমবার ০১ জুন ২০২০। ১৫:৩৫

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় করোনাভাইরাসে নতুন করে ৩ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ানো ১৪ জন। সোমবার (১ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহানাজ সুলতানা তথ্যটি নিশ্চিত করেছেন। এদের মধ্যে ১ জন পুরুষ ও ২ জন মহিলা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহানাজ সুলতানা আরও জানান, গত ২৮ মে তাদের নমুনা সংগ্রহ করে টেস্টে পাঠানো হয়। সোমবার (০১ জুন) টেস্টের ফলাফল আসলে তাদের ৩ জনের পজিটিভ আসে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ জন। আক্রান্তরা হলেন উপজেলার বীরতারার কয়া গ্রামের আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শে আসা তার পরিবারের ১ জন, পাইস্কার আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শে আসা তার পরিবারের ১ জন ও ধোপাখালী ইউনিয়নের ১ জন।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা জানান, আক্রান্তদের চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading