ধনবাড়ীতে কলেজিয়েট মডেল স্কুল সাফল্যের শীর্ষে

ধনবাড়ীতে কলেজিয়েট মডেল স্কুল সাফল্যের শীর্ষে

উত্তরদক্ষিণ সোমবার ০১ জুন ২০২০। ১৫:৫৫

টাঙ্গাইলের ধনবাড়ীতে জিপিএ-৫ পাওয়ার দিক থেকে এগিয়ে রয়েছে কলেজিয়েট মডেল স্কুল। এই বিদ্যালয় থেকে জিএি ৫
পেয়েছে ৬৩জন। এবছর এ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলো ১৯৬ জন । এর মধ্যে উর্ত্তীণ হয়েছে ১৯৫ জন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ কবীর ও ম্যানেজিং কমিটির সভাপতি ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল
কালাম আজাদ বকল তিনি জানান, ছাত্রদের কঠোর চেষ্টায় ও শিক্ষক ও অভিভাবকদের নিরলস প্রচেষ্টার কারণে ভালো ফলাফল অর্জণ করা
সম্ভব হয়েছে।
ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান জানান, এবছর ধনবাড়ী উপজেলায় ভালো ফলাফলের দিকে এগিয়ে
রয়েছে ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুল। এবছর উপজেলায় পরীক্ষায় অংশ নিয়েছিলো ৩০ টি হাইস্কুল । মোট পরীক্ষার্থী ছিলো ১৯
শ ২০ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ১৭ শ ৬৪ জন। পাশের হার ৯১ দশমিক ৮৭।এ প্লাস পেয়েছে ১৮৯ জন। ১৫ টি মাদ্রাসায়
মোট পরীক্ষার্থী ছিলো ২৬৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ২২০ জন। পাশের হার ৮২ দশমিক ৭০।এ প্লাস নেই। ১০ টি
কারিগরি ভোকেশনালে মোট পরীক্ষার্থী ছিলো ৩৩১ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ২৯৭ জন। পাশের হার ৮৯ দশমিক ৭২।এ
প্লাস পেয়েছে ২৭ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading