টাঙ্গাইলের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সমাজসেবক আতাউল হামিদের মৃত্যুতে কৃষিমন্ত্রীর শোক

টাঙ্গাইলের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সমাজসেবক আতাউল হামিদের মৃত্যুতে কৃষিমন্ত্রীর শোক
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও মুক্তিযোদ্ধা আতাউল হামিদ টাঙ্গাইল

উত্তরদক্ষিণ সোমবার ০১ জুন ২০২০। ২০:৩৬

টাঙ্গাইল ফাউন্ডেশন ঢাকা’র সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক মুক্তিযোদ্ধা আতাউল হামিদের অকাল মৃত্যুতে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক গভীর শোক প্রকাশ করেছেন।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সন্তান আতাউল হামিদ রোববার (৩১ মে) রাত ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

উত্তরদক্ষিণের সঙ্গে আলাপকালে আতাউল হামিদের সঙ্গে তার বিভিন্ন স্মৃতি চারণা করে কৃষিমন্ত্রী বলেন, তিনি একজন খাঁটি দেশপ্রেমিক ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ড. রাজ্জাক হামিদের আত্মার মাগফেরাত কামনা করেন। তার পরিবারের প্রতি মন্ত্রী সমবেদনা জ্ঞাপন করেন।

হামিদকে নিজের (মন্ত্রীর) সহযোদ্ধা হিসেবে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘৭৫ পবর্তী দুঃসময়ের রাজনীতিতে হামিদের অসামান্য অবদান রয়েছে। আওয়ামী লীগের সংকটময় সময়ে হামিদ ছিলেন একজন ত্যাগী ও নিবেদিত প্রাণ কর্মী।

সাবেক ছাত্রলীগের নেতা আতাউল হামিদ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন। রাজনৈতিক ভাবে তিনি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ও আওয়ামী লীগের সঙ্গে ওতোপ্রোতভাবে যুক্ত। জননেতা হাতেম আলী তালুকদারের ঘনিষ্ঠ সহচর ছিলেন তিনি।

ঢাকাস্থ টাংগাইল জেলা সমিতির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও গোপালপুর উপজেলা কল্যাণ সমিতির সিনিয়ার সহ-সভাপতি ছিলেন আতাউল হামিদ।

মুক্তিযোদ্ধা আতাউল হামিদের অকাল মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে পৃথক পৃথক বিবৃতি দিয়েছেন, গোপালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু ও সাবেক ছাত্রনেতা ফারুক শিকদার প্রমুখ।

বিবৃতিতে তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading