করোনা দুর্বল হওয়ার প্রমাণ নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা দুর্বল হওয়ার প্রমাণ নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এপিডিমিওলজিস্ট মারিয়া ফন

উত্তরদক্ষিণ সোমবার ০২ জুন ২০২০। ১০:৫৯

নতুন করোনা ভাইরাস (কোভিড-১৯) ‘শক্তি হারাচ্ছে’ বা ‘দুর্ববল হচ্ছে’ বলে কোন কোন চিকিৎসকের দাবির পক্ষে কোনো প্রমাণ নেই বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীরা।

ডব্লিউএইচও -এর এপিডিমিওলজিস্ট মারিয়া ফন কেরকোভে এবং আরও কয়েকজন ভাইরাস ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ সোমবার (০১ জুন) বলেছেন, ইতালির এক জ্যেষ্ঠ চিকিতসকের দাবি ও মন্তব্যগুলো বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত নয়।

বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণের ধরণে অথবা রোগের তীব্রতার দিক থেকে নতুন করোনাভাইরাস উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হচ্ছে –এমনটি বলার মত কোনো উপাত্ত এখনও মেলেনি।

করোনাভাইরাস মহামারীতে ইতালিতে সবচেয়ে বেশি ভোগা উত্তরাঞ্চলের লম্বার্ডির মিলান শহরের সান রাফায়েলে হাসপাতালের নিবিড় পরিচর্যা বিভাগের প্রধান আলবের্তো জাঙ্গরিল্লো রোববার ইতালির গণমাধ্যমগুলোতে দাবি করেছিলেন, বাস্তবে শুরুর দিকের সেই করোনাভাইরাস এখন ‘ক্লিনিকালি’ আর নেই।

অধিকাংশ বিশেষজ্ঞরা ইটালির চিকিতসক জাঙ্গরিল্লো’র বক্তব্য সমর্থন করছে না। তারা বলছেন, ভাইরাস ছড়িয়ে পড়ার সাথে সাথে এর পরিবর্তন এবং নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার বিষয়টি নতুন কিছু নয়। তবে নতুন এই করোনাভাইরাসের শক্তি কমার কোনো লক্ষণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা দেখছেন না।

ডব্লিউএইচও -এর এপিডিমিওলজিস্ট মারিয়া ফন জেনেভায় সাংবাদিকদের বলেন, সংক্রমণের সক্ষমতার দিক থেকে এর (ভাইরাস) কোনো পরিবর্তিত হয়নি। তীব্রতার দিক থেকেও এটি বদলায়নি।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading