২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯১১ শনাক্তের রেকর্ড, ৩৭ জন নতুন মৃত
উত্তরদক্ষিণ সোমবার ০২ জুন ২০২০। ১৪:৪৮
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৭০৯ জনে। গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ৯১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫২ হাজার ৪৪৫ জন করোনা শনাক্ত হলেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ১২০ জন।
মঙ্গলবার (২ জুন) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

