সৈয়দপুরে নতুন ৫ ব্যাক্তির করোনা সনাক্ত, মৃত্যু ২, সুস্থ্য ৮
উত্তরদক্ষিণ সোমবার ০২ জুন ২০২০। ১৮:০৬
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় আরও ৫ জন কোভিড-১৯ রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিন সোনাখুলীতে স্বামী স্ত্রী ২ জন
এবং সৈয়দপুর পৌরসভায় ৩ জন। এ নিয়ে সোমবার পর্যন্ত করোনা সংক্রমণের
সংখ্যা দাঁড়াল ২৩ জন।
সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৮ ও ২৯
মে ৩০ জন ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরবর্তীতে
সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য নীলফামারী সিভিল সার্জন অফিসের মাধ্যমে
দিনাজপুর এম এ রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে
গতকাল ৪ জনের নমুনা পজেটিভ এসেছে।
এরা হলেন আদম আলী (৬৫) ও তাঁর স্ত্রী পারুল বেগম (৫৭)। উপজেলার
বোতলাগাড়ী ইউনিয়নের দকিক্ষণ সোনাখুলীর এই স্বামী স্ত্রী ছেলের মাধ্যমে
সংক্রমিত হয়েছে।
শহরের নয়াটোলা এল এস ডি গোডাউন সংলগ্ন নিবাসী স্বর্ণ ব্যবসায়ী
সাইদুজ্জামান। যিনি গত ৩১ মে মারা গেছেন। পৌরসভার মা ও শিশু কেন্দ্রের
দারোয়ান আবু জাফর (৪৮)। যিনি গতকাল স্বপরিবারে বগুড়া চলে গেছেন।
অন্যজন শহরের ফায়ার সার্ভিস এলাকার খতিব উদ্দিন (৪৫)। রাতেই তাদের রেজাল্ট
পজেটিভ এসেছে।
এদিকে ২৯ তারিখের আরো ৮ জনের রেজাল্ট এখনও পাওয়া যায় নাই। যাদের মধ্যে
১ জুন রসুলপুর নিবাসী শামসুন্নার নামে এক মহিলা করোনা উপসর্গ
নিয়ে মৃত্যু বরণ করেছেন। জানা যায়, এই মহিলা মৃত স্বর্ণ ব্যবসায়ী
সাইদুজ্জামানের মা। গত ৩১ মে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। এগুলোর
রেজাল্ট আজ পাওয়া যাবে।
সৈয়দপুর উপজেলার করোনা সংক্রমণ ২৩ ব্যক্তির মধ্যে ১০ জন হাসপাতালে
চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে একজন সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট
হাসপাতালে এবং নয় জন নীলফামারী আধুনিক সদর হাসপাতালের
আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। বাকি আটজন সুস্থ হয়ে
বাড়ি ফিরে গেছেন।
সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু মোঃ
আলেমুল বাসার উপজেলায় নতুন করে আরো পাঁচ ব্যক্তির করোনা পজিটিভের
সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, করোনা পজিটিভ ব্যক্তিদের হাসপাতালের
আইসোলেশন ইউনিটে নেওয়ার প্রস্তুতি চলছে। সেই সঙ্গে তাদের বাড়ি
লকডাউনের প্রক্রিয়া শুরু হয়েছে।

