সিলেটের মেয়র আরিফুলের স্ত্রী ও ড্রাইভার করোনায় আক্রান্ত

সিলেটের মেয়র আরিফুলের স্ত্রী ও ড্রাইভার করোনায় আক্রান্ত
সিলেটের মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী এবং স্ত্রী শামা হক চৌধুরী

উত্তরদক্ষিণ সোমবার ০৩ জুন ২০২০। ০১:২৪

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর স্ত্রী শামা হক চৌধুরী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার নমুনায় পজেটিভ ফল আসে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।

শ্যামা হক বাসায় অবস্থান করছেন বলে জানান তিনি।

একই দিনে অপর এক নমুনা পরীক্ষার ফলে মেয়র আরিফুল হকের গাড়ি চালক শাহিন আহমদের করোনা পজিটিভ ধরা পড়েছে।

এর আগে ২৩ মে সিটি মেয়র আরিফুলের ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন করোনাভাইরাসে আক্রান্ত হন।

ইতি পূর্বে মেয়র আরিফুলের একবার করোনা টেস্ট করা হয়েছিল তার ফল নেগেটিভ এসেছিল।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading