সাতক্ষীরার কালীগঞ্জে ট্রাক চাপায় ইমাম নিহত

সাতক্ষীরার কালীগঞ্জে ট্রাক চাপায় ইমাম নিহত

উত্তরদক্ষিণ বুধবার ০৩ জুন ২০২০। ১৯:১০

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় মোবারকগঞ্জ চিনিকল মসজিদের পেশ ইমাম
হাফেজ আলহাজ্ব জালাল উদ্দিন (৬৫) নিহত হয়েছে।

বুধবার দুপুরে কালীগঞ্জ শহরের পুরাতন হাট চাদনীর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জালাল উদ্দিনের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায় এবং তিনি মোবারকগঞ্জ
চিনিকল আবাসিক এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা, হাফেজ আলহাজ্ব জালাল উদ্দিন কালীগঞ্জ পুরাতন হাট চাদনি এলাকায়
কাচা বাজার করছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এ
সময় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি
করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঝিাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলা
পরিষদের ভাইস চেয়ারম্য শিবলি নোমানী, মোবারকগঞ্জ চিনি শ্রমিক কর্মচারী
ইউনিয়নের সভাপতি গোলাম রসুলসহ মোচিকের শ্রমিক কর্মচারী-কর্মকর্তারা
হাসপাতালে ছুটে যান। কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত
করেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading