অবশেষে হল স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে বিদায়
স্বাস্থ্যসেবা বিভাগের বিদায়ী সচিব মো. আসাদুল ইসলাম
উত্তরদক্ষিণ বৃহস্পতিবার ০৪ জুন ২০২০। ১৩:৩৫
করোনা ভাইরাস (কোভিড-১৯) জনিত সংকট কালে সরকারের স্বাস্থ্য বিভাগের কর্মকান্ড নিয়ে জনমনে ভালো-মন্দ আলোচনা যখন তুঙ্গে তখন এক শীর্ষ কর্তাকে সরিয়ে দেয়া হল। সঙ্কটের এই সময়ে মাস্ককাণ্ডসহ নানা অব্যবস্থাপনা নিয়ে আলোচনা সমালোচনা চলছে। এর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে।
আসাদুল ইসলামকে পরিকল্পনা বিভাগের সচিব পদে বদলি করে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. আব্দুল মান্নান।

