গত ২৪ ঘন্টায় করোনাঃ মৃত্যু ৩৫, আক্রান্ত নতুন ২,৪২৩ ও সুস্থ্য ৫৭১

গত ২৪ ঘন্টায় করোনাঃ মৃত্যু ৩৫, আক্রান্ত নতুন ২,৪২৩ ও সুস্থ্য ৫৭১
স্বাস্থ্য অধিদপ্তরে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা

উত্তরদক্ষিণ বৃহস্পতিবার ০৪ জুন ২০২০। ১৪:৫৯

করোনায় (কোভিড-১৯) দেশে আরও ৩৫ জন অকালে চলে গেলেন। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৩৫, আক্রান্ত নতুন ২,৪২৩ ও সুস্থ্য হয়েছেন ৫৭১ জন। সব মিলিয়ে আজ বৃহস্পতিবার (০৪ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ হাজার ৪২৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে সর্বমোট ৫৭ হাজার ৫৬৩ জন। দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে সর্বমোট ৭৮১ জন।

সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৫৭১ জন। সব মিলে এ পর্যন্ত মোট ১২ হাজার ১৬১ জন সুস্থ হয়ে উঠলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতান বৃহস্পতিবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

নাসিমা সুলতানা বলেন, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৯ জন পুরুষ, ৬ জন নারী। এর মধ্যে ২২ জন হাসপাতালে, ১২ জন বাড়িতে মারা গেছেন। একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল।

তাদের ২১ জন ঢাকা বিভাগের, ৯ জন চট্টগ্রাম বিভাগের, ২ জন সিলেট বিভাগের, ১ জন খুলনা বিভাগের, ১ জন রাজশাহী বিভাগে এবং ১ জন বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন।

এই ৩৫ জনের মধ্যে একজনের বয়স ছিল ৮০ বছরের বেশি। এছাড়া ২ জনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, ১১ জনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ১৪ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ১ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং ৩ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ৫০টি পরীক্ষাগারে ১২ হাজার ৬৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ০৯ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ১৩ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ।

নাসিমা সুলতানা নাসিমা সুলতানা  বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে আনা হয়েছে ৩৮৬ জনকে। বর্তমানে সারা দেশে আইসোলেশনে রয়েছেন ৬ হাজার ৭৫৪ জন রোগী।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading