স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব হলেন আব্দুল মান্নান
উত্তরদক্ষিণ বৃহস্পতিবার ০৪ জুন ২০২০। ১৩:৩৯
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. আব্দুল মান্নান। সদ্য বিদায়ী স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলামের স্থলে তিনি দায়িত্ব পেলেন।
বিসিএস অষ্টম প্রশাসন ব্যাচের কর্মকর্তা মান্নান চলতি বছরের ২৭ জানুয়ারি সচিব পদে পদোন্নতি পেয়ে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হন। একসময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ছিলেন।

