জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের মায়ের মৃত্যু, তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের মায়ের মৃত্যু, তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফ্রিদা ইয়াসমিনের মা ও নঈম নিজামের শ্বাশুড়ী জাহানারা হোসেন। ২০২০-জুন-০৪

শেখফারুক । উত্তরদক্ষিণ : বৃহস্পতিবার ০৪ জুন ২০২০। আপডেট ২০:১৯

জাতীয় প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক ফ‌রিদা ইয়াস‌মিনের মা এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজামের শ্বাশুড়ি ‘রত্নগর্ভা মা’ জাহানারা হোসেন আর নেই (ইন্নালিল্লাহে…রাজেউন)। 

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও প্রতিমন্ত্রী ডা, মুরাদ হাসান জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের রত্নগর্ভা মা জাহানারা হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।

তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী তাঁদের শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জাহানারা হোসেন বুধবার (০৩ জুন) দিবাগত রা‌ত ১২টার পর রাজধানীর পপুলার হাসপাতা‌লে বার্ধক্যজনিত রো‌গে চি‌কিৎসাধীন অবস্থায় ই‌ন্তেকাল ক‌রে‌ছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

কর্মজীবনে সফল ও উচ্চ শিক্ষিত সন্তানদের মা হিসেবে মরহুম জাহানারা হোসেন ২০১৮ সালে ‘রত্নগর্ভ মা’য়ের স্বীকৃতি লাভ করেন। তার ৫ মেয়ে ও ৪ ছেলে সকলেই নিজ নিজ কর্মক্ষেত্রে সফল ও প্রতিষ্ঠিত। মৃত্যুকালে তিনি সন্তান, নাতি-নাতনী, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বেলা এগারোটায় মরহুমার নিজ জেলা নরসিংদীর রায়পুরা উপজেলার বাহাদুরপুর গ্রামে স্বাস্থ্যবিধি মেনে নামাজে জানাযা শেষে দাফন করা হয়।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading