করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু

করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এসএএম গোলাম কিবরিয়া

ঊত্তরদক্ষিণ শুক্রবার ০৫ জুন ২০২০ । ১২ঃ৫৯

করোনায় (কোভিড-১০) আক্রান্ত হয়ে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এসএএম গোলাম কিবরিয়া। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১টার দিকে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমিউ) সূত্রে জানা যায়, ডা. গোলাম কিবরিয়া কোভিড-১৯ সংক্রমণ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। ৩ জুন থেকে হাসপাতালে তিনি আইসিইউ সাপোর্টে ছিলেন। সেখানে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য ডা. কিবরিয়া বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে শোক জানিয়ে বঙ্গবন্ধু মেডিকেলের উপাচার্য কনক কান্তি বড়ুয়া শুক্রবার এক বার্তায় বলেন, “ডা. এসএএম গোলাম কিবরিয়ার মৃত্যুতে চিকিৎসক সমাজের অপূরণীয় ক্ষতি হয়ে গেলে। চিকিৎসা বিজ্ঞানের বিশেষায়িত শাখা ইউরোলজির প্রসারে তিনি অবদান রেখেছেন। অনেক বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে তার ভূমিকা ছিল।”

চিকিতসকদের সংগঠন ‘ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস’ (এফডিএসআর)-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচ চিকিৎসক। আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৭ জন।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading