ডা. জাফরুল্লাহ’র শারিরীক অবস্থার কিছুটা অবনতি

ডা. জাফরুল্লাহ’র শারিরীক অবস্থার কিছুটা অবনতি
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী

উত্তরদক্ষিণ শুক্রবার ০৫ জুন ২০২০ । ১১ঃ ৫২

করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিতসাধীন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী’র “শারীরিক অবস্থার কিছুটা অবনতি” হয়েছে। আজ শুক্রবার (০৫ জুন) সকালে জাফরুল্লাহর শারীরিক অবস্থা সম্পর্কে গণস্বাস্থ্য কেন্দ্রের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

তাঁর নিজের স্থাপিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে ডা. জাফরুল্লাহ চিকিৎসাধীন র‍্যেছেন। সেখানে তিনি ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে আছেন।

আপনা‌দের সক‌লের দোয়া চেয়েছেন ডা. চৌধুরী।

চিকিৎসা সেবায় নিয়োজিত গণস্বাস্থ্য কে‌ন্দ্রের চি‌কিৎসক ও স্বাস্থ্যকর্মী‌দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে ওই ফেসবুক-পোস্টে।

ডা. জাফরুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত। তার ফুসফুসে ইনফেকশন আছে। নিউমোনিয়ার লক্ষণ রয়েছে।

এ ছাড়াও অনেক দিন ধরে তিনি কিডনি–সংক্রান্ত জটিলতায় ভুগছেন। তাকে নিয়মিত ডায়ালাইসিস করতে হয়। বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতাও তাঁর রয়েছে।


গণস্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা যায়, আজ শুক্রবার (০৮৫ জুন) বেলা ১১টার দিকে তাঁকে অক্সিজেন দেওয়া হয়।

সকালে (০৫ জুন) দেয়া পোস্টে বলা হয়, ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি সবার দোয়া চেয়েছেন।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading