করোনা মহামারী এখনও শেষ হয়ে যায়নি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র সতর্ক বার্তা

করোনা মহামারী এখনও শেষ হয়ে যায়নি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র সতর্ক বার্তা
করোনা এলার্ট । সতর্ক বার্তা

উত্তরদক্ষিণ : শনিবার ০৬ জুন ২০২০ । আপডেট ০০:২৮

বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত রোগীরর সংখ্যা যখন বেড়েই চলেছে, সেই সময়ে কিছু দেশের সরকার লকডাউন শিথিল করে দিচ্ছে। এ নিয়ে সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, করোনা মহামারী শেষ হয়ে গেছে এমনটা ভাবার মত পরিস্থিতি এখনও হয়নি।

জাতিসংঘের এই সংস্থা শুক্রবার (০৫ জুন) এক বিবৃতিতে বলেছে, বিশ্বে করোনা ভাইরাসের মহামারী এখনও চলছে। সংক্রমণ এড়াতে মানুষকে যেমন নিজেদের রক্ষার চেষ্টা করতে হবে তেমন ভাবে সরকারগুলোকেও পরীক্ষা চালিয়ে যেতে হবে। 

সংস্থাটির মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, উত্তর, মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র এখনও বিশ্বে করোনাভাইরাসের বিস্তারের উপকেন্দ্র।

তিনি বলেন, বিভিন্ন দেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে, নির্দিষ্ট ভাবে শুধু ইউরোপ নয়, লকডাউন যখন শিথিল করা হচ্ছে, সামাজিক দূরত্ব বজায় রাখার কড়াকড়ি যখন কমিয়ে দিচ্ছে, অনেকেই ধরে নিচ্ছেন সঙ্কট বোধহয় শেষ হয়েছে! কিন্তু না, এটা শেষ হয়নি।

বিবৃতিতে সুস্পষ্ট ভাবে বলা হয়, যতদিন পর্যন্ত পুরো বিশ্বের কোথাও করোনাভাইরাস থাকবে, এটা শেষ হবে না।

যুক্তরাষ্ট্রে পুলিশি নিপীড়নে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর শুরু হওয়া বিক্ষোভের দিকে ইঙ্গিত করে হ্যারিস বলেন, বিক্ষোভকারীদেরও উচিত সচেতন থাকা।

সবাই নিজেদের রক্ষা করুন। সঙ্গে অন্যদেরও রক্ষা করা উচিত।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading