মাফিয়া ডন দাউদ ইব্রাহিম করোনায় আক্রান্ত
উত্তরদক্ষিণ শনিবার ০৬ জুন ২০২০ । ১১ঃ৫৭
আন্ডারওয়ার্ল্ডেও করোনা থাবা! মাফিয়া ডন দাউদ ইব্রাহিম সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর বেরিয়েছে। ১৯৯৩-এর মুম্বই হামলার মূল চক্রী দাউদ ইব্রাহিম করোনা-আক্রান্ত হয়েছেন বলে আজ দিনভর চলল জল্পনা।
ইন্ডিয়ার গোয়েন্দা সূত্রের দাবি, দাউদ ইব্রাহিম করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন, সঙ্গে তাঁর স্ত্রী জুবিনা জরিন ওরফে মেহজবিন শেখ। পাকিস্তান স্বীকার না-করলেও ইন্ডিয়া মনে করে করাচিতে রয়েছেন দাউদ। সেখানকার সেনা হাসপাতালেই এখন তাঁদের চিকিৎসা চলছে। খবর আনন্দবাজার পত্রিকা’র।
তাদের বাসার কর্মী ও নিরাপত্তারক্ষীদের কোয়রান্টিনে পাঠানো হয়েছে।
দাউদের ব্যক্তিগত কর্মী ও নিরাপত্তারক্ষীদেরও কোয়রান্টিন করা হয়েছে।
দিল্লির একধিক সূত্রকে উদ্ধৃত করে ইন্ডিয়ার গণমাধ্যমে ছে, দাউদ ও তাঁর স্ত্রীর করোনায় আক্রান্ত হওয়ার খবর বেরিয়েছে। খবরে বলা হয়, পাক গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইনটেলিজেন্স (আইএসআই)-এর কাছে দাউদের আক্রান্ত হওয়ার খবর ছিলই। করাচির সেনা হাসপাতালে তাঁদের রাখা হয়েছে।
দাউদের ভাই আনিস ইব্রাহিমের সূত্রে একটি সংবাদমাধ্যমের দাবি, দাউদের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ।
১৯৯৩-এর মুম্বই হামলার মূল অভিযুক্ত দাউদ ইব্রাহিম আদতে মুম্বইয়ের বাসিন্দা হলেও, বেশ কয়েক দশক ধরে পালিয়ে রয়রছেন। ধারণা করা হয়, সপরিবারে পাকিস্তানে গা ঢাকা দিয়ে রয়েছেন তিনি। যদিও এ সম্পর্কে কখনও নিশ্চিত ভাবে কিছু বলেনি ইসলামাবাদ।
২০০৩ সালে দাউদ ইব্রাহিমকে ইন্ডিয়া ও জাতিসংঘ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করে।

