স্কয়ার হাসপাতালের পরিচালক ডা. মির্জা নাজিম করোনায় মারা গেছেন
উত্তরদক্ষিণ : রবিবার ০৭ জুন ২০২০ । আপডেট ১৮:৩৪
করোনার ছোবলে আরও একজন বরেন্য চিকিতসক ডা. মির্জা নাজিম উদ্দিন প্রাণ হারালেন। তিনি স্কয়ার হাসপাতালের পরিচালক (মেডিকেল সার্ভিস) ও সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
হাসপাতাল ও বিএমএ সূত্রে জানা যায়, স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (০৭ জুন) বেলা সাড়ে তিনটার দিকে তিনি মারা যান। সপ্তাহ দুয়েক আগে ডা. নাজিম করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হন। তিনি নিজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিতসা গ্রহণ করছিলেন।
মির্জা নাজিমের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সম্বেদনা জানিয়েছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)।
তার বয়স হয়েছিল প্রায় ৬৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী ডা. খালেদা ইয়াসমিনও পেশায় চিকিৎসক।

