চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৯৯ জন
উত্তরদক্ষিণ : মঙ্গলবার ০৯ জুন ২০২০ । ১৬:০২
চট্টগ্রাম জেলায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৯৯ জন। এটা নিয়ে চট্টগ্রাম জেলায় শনাক্ত রোগীর সংখ্যা দাড়ালো ৪ হাজার ১৭২ জন। সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (০৮ জুন) রাত পর্যন্ত চট্টগ্রামের ৩টি ও কক্সবাজারের ১টি ল্যাবে মোট ৫৭৮টি নমুনা টেস্টে ফলে নতুন ৯৯ জন শনাক্ত হল।
চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা হয় ২৩২টির মধ্যে ফল ৩৬টি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১২৫টি নমুনা পরীক্ষায় পজিটিভ ১৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইন্সেস ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ১৯৬ নমুনা পরীক্ষায় ৩৩ জনের পজিটিভ ও কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২৫টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের পজিটিভ পাওয়া যায়।

