দেশে একদিনে সর্বোচ্চ ৩ হাজার ১৯০জন করোনা রোগী শনাক্ত, মোট মৃত্যু ছাড়ালো এক হাজার

দেশে একদিনে সর্বোচ্চ ৩ হাজার ১৯০জন করোনা রোগী শনাক্ত, মোট মৃত্যু ছাড়ালো এক হাজার
স্বাস্থ্য অধিদপ্তরে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা

উত্তরদক্ষিণ : বুধবার ১০ জুন ২০২০ । ১৪:৪৪

দেশে একদিনে (গত ২৪ ঘণ্টায়) করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯০ জন। দেশে এটাই একদিনে সর্বোচ্চ করোনা রুগী শনাক্ত হওয়ার রেকর্ড।

করোনায় মারা গেছেন আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১২ জনে। আগের দিনের চেয়ে এই মৃত্যু সংখ্যা কিছুটা কম। গতকাল মৃত্যু হয়েছিল ৪৫ জন। গতকালের চেয়ে আজ ৮ জন কম মারা গেছে।

শনাক্ত বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ৩৬ শতাংশ।

গত ২৪ ঘন্টায় শনাক্ত ৩ হাজার ১৯০ জন সহ এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছেন ৭৪ হাজার ৮৬৫ জন।

গত ২৪ ঘন্টায় সর্বাধিক ১৫ হাজার ৯৬৫ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ১৯০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি এ যাবৎকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর আগে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল গতকালের। ওইদিন ৩ হাজার ১৭১ জনের দেহে এই ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ১৯ জন বেশি শনাক্ত হয়েছেন।

নমুনা পরীক্ষায় আজ আক্রান্তের হার ১৯ দশমিক ৯৮ শতাংশ। আগের দিন এ হার ছিল ২১ দশমিক ৬২ শতাংশ। আগের দিনের চেয়ে আজ আক্রান্তের হার ১ দশমিক ৬৪ শতাংশ কম।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৬৩ জন। এ নিয়ে করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৫ হাজার ৭৯৯ জন।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ২৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ২১ দশমিক ৪০ শতাংশ।আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার শূন্য দশমিক ১৬ শতাংশ কম।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় সর্বাধিক ১৬ হাজার ৯৯৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে সর্বাধিক ১৫ হাজার ৯৬৫টি। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৪ হাজার ৬৬৪টি। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১ হাজার ৩০১টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত দেশে মোট ৪ লাখ ৬১ হাজার ৫৬০টি নমুনা পরীক্ষা হয়েছে ।

আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।

বাংলাদেশে প্রথম করোনা (কোভিড-১৯) রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading