করোনা দুর্যোগের মধ্যেও আসছে বিশাল বাজেট

করোনা দুর্যোগের মধ্যেও আসছে বিশাল বাজেট
শেখ হাসিনা সরকারের বাজেট ২০২০-২১

শেখফারুক । উত্তরদক্ষিণ : বুধবার ১০ জুন ২০২০ । আপডেট ১০:৪৪

করোনা মহামারির দুর্যোগের মধ্যেও আসছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বিশাল বাজেট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের আরেকটি মাইল ফলক হতে যাচ্ছে। এই সময়ের কঠিন বাস্তবতা, জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি ও করোনা কালের সংকট বিবেচনায় এটিকে বলা যায় এক ধরনের দুঃসাহস। বাংলাদেশের প্রথম বাজেটের তুলনায় এবারের বাজেটের আকার প্রায় ৭২৩ গুণ বেশি। এটা যেমন টাকার অংকে, তেমনি কর্মক্ষেত্রেও অথ্যাত বরাদ্দের খাত ও পরিধির দিক থেকে বিশাল বটে।

অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে ২০২০-২১ অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। আজ বুধবার (১০ জুন) বিকেলে বাজেট অধিবেশন শুরু হবে। আগামীকাল বৃহস্পতিবার (১১ জুন) ২০২০-২১ অর্থবছরেরর জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন তাজউদ্দীন আহমদ ৭৮৬ কোটি টাকার। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১১ জুন) ৪৯তম বাজেট সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

দেশের প্রথম বাজেট ছিল ৭৮৬ কোটি টাকার, আর এবারের বাজেট হচ্ছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার মতো।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বাজেটের অর্থ সংস্থানের জন্য রাজস্ব বাবদ আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৮২ হাজার ১৬ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর আয় ধরা হয়েছে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। বাজেটের ব্যয় মেটাতে কর-বহির্ভূত রাজস্ব আহরণ করতে হবে ১৫ হাজার কোটি টাকা এবং কর ছাড়া অন্যখাত থেকে আয়ের লক্ষ্য ঠিক করা হয়েছে ৩৩ হাজার ৩ কোটি টাকা। এর বাইরে বৈদেশিক অনুদান পাওয়ার পরিমাণ ধরা হয়েছে ৪ হাজার ১৩ কোটি টাকা।

এর বাইরেও ২০২০-২১ সরকার অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নেওয়ার লক্ষ্য ঠিক করেছে ১ লাখ ৯ হাজার ৯৮০ কোটি টাকা। যার মধ্যে ব্যাংকিং খাত থেকে ৮৪ হাজার ৯৮০ কোটি, সঞ্চয়পত্র থেকে ২০ হাজার কোটি ও অন্যান্য খাত থেকে ঋণ নেবে আরও ৫ হাজার কোটি টাকা।

আগামী বছরে বৈদেশিক ঋণ নেওয়ার লক্ষ্য ঠিক করেছে ৭৬ হাজার ৪ কোটি টাকা।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২০ ২১ অর্থবছরের এই বাজেট প্রস্তাব তুলে ধরার পর সেটা পাস হবে ৩০ জুন। কার্যকর হবে ১ জুলাই থেকে শুরু নতুন অর্থবছরে।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading