করোনা আক্রান্ত প্রতিরক্ষা সচিব মোহসীন চৌধুরী আইসিইউতে
উত্তরদক্ষিণ : রবিবার ১৪ জুন ২০২০ । ০০:৩২
করোনা (কোভিড) ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্যসচিব ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরীর ছোট ভাই আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী এ বছরের ৮ জানুয়ারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ পান। তিনি বিসিএস (প্রশাসন) ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা।
গত মে মাসের শেষ দিকে অসুস্থ হয়ে পড়েন সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী। পরে করোনা টেস্টে তার পজিটিভ ধরা পড়ে। শুরুতে বাসায় থেকে চিকিতসা নিয়েছেন তিনি। পরে তিনি সিএমএইচে ভর্তি হন।

