করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন স্বাস্থ্য সেবা সচিব মান্নানের স্ত্রী কামরুন নাহার
উত্তরদক্ষিণ : রবিবার ১৪ জুন ২০২০ । ০১:১৯
করোনায় (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নতুন সচিব মো. আবদুল মান্নানের স্ত্রী কামরুন নাহার মারা গেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৪ জুন) রাত সোয়া ১২টার দিকে মারা যান। স্বাস্থ্য সচিবের একান্ত সচিব (পিএস) খন্দকার জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনা টেস্টে ফল পজিটিভ পাওয়ার পর কাম্রুন নাহার বাসাতে চিকিতসা নিচ্ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ১০ জুন তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউ সাপোর্টে ছিলেন।
সম্প্রতি স্বাস্থ্যসেবা বিভাগে বদলি হয়ে এসেছেন আবদুল মান্নান। এর আগে তিনি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ছিলেন।

