বলিউড তারকা সুশান্ত সিংহ আত্মহত্যা করেছেন!
উত্তরদক্ষিণ । রবিবার ১৪ জুন ২০২০ । ১৭:০০
বলিউড তারকা সুশান্ত সিংহ রাজপুত আর নেই। ইন্ডিয়ার নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রবিবার (১৪ জুন) সকালে মুম্বইয়ের বান্দ্রার বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর মরদেহ। যদিও তার মৃত্যু এখনও রহস্যআবৃত।
রবিবার (১৪ জুন) মুম্বাইয়ে বান্দ্রার নিজ বাড়ি থেকে তার গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, এই খবর নিশ্চিত করেছেন মুম্বাইয়ের অতিরিক্ত পুলিশ কমিশনার মনোজ কুমার শর্মা।

জানা গেছে, বাড়ির গৃহপরিচারিকা তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। অভিনেতা সিং রাজপুত বেশ কিছুদিন ধরে মানসিক বিষণ্নতায় ভুগছিলেন বলে মুম্বাই পুলিশ জানতে পেরেছে।
রাজপুতের জনপ্রিয় অভিনেতা হয়ে ওঠার গল্প

বিবিসিসহ দেশটির বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শুরুতে ছোট পর্দার মাধ্যমে মিডিয়ে জগতে পা রাখলেও পরবর্তীতে চলচ্চিত্রে বেশ সফলতার পরিচয় দিয়েছেন সুশান্ত সিং রাজপুত। ২০১৩ সালে ‘কাই পো চে’ দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করা সুশান্ত আমির খানের সুপারহিট ছবি ‘পিকেতে’ও কাজ করেছিলেন। তবে তিনি সবার নজরে এসেছেন ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ বায়োপিক চলচ্চিত্রে মূখ্য চরিত্র অভিনয়ের মাধ্যমে। এছাড়া ‘ডিটেকটিভ বোমকেশ বক্সি’, ‘শুদ্ধ দেশি রোমান্স’ এবং ‘কেদারনাথ’ চলচ্চিত্র তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।
সবশেষ ‘ছিচোড়ে’ চলচ্চিত্রে অভিনয় করে বেশ খ্যাতি কুড়িয়েছেন তরুণ এই অভিনেতা। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার, অনুরাগ কাশ্যাপ, বরুন শর্মাসহ অনেকে।

যেভাবে অভিনয় জগতে পদার্পণ
১৯৮৬ সালের ২১ জানুয়ারি বিহারের পাটনায় এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন সুশান্ত সিং রাজপুত। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও শুরু তার ঝোঁক ছিল অভিনয়ের প্রতি। মিডিয়া জগতে তিনি পা রেখেছিলের ব্যাকআপ নৃত্যশিল্পী হিসেবে। এরপরে তিনি ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ নামে একটি সোপ অপেরায় প্রথম অভিনয়ের সুযোগ পান। এরপরে ‘পাবিত্রা রিশতা’ সিং রাজপুতকে ছোটপর্দায় জনপ্রিয় করে তোলে। পরবর্তীতে তিনি নৃত্যের রিয়েলিটি শো ‘জারা নাচে কে দিখা’ এবং ‘ঝালাক দিখলা জা’তেও অংশ নিয়েছিলেন।

