করোনার উপসর্গ নিয়ে এমপি মোকাব্বির সিএমএইচে
উত্তরদক্ষিণ । সোমবার ১৫ জুন ২০২০ । ১৭:৫০
সিলেট-২ আসন থেকে নির্বাচিত গণফোরামের সংসদ সদস্য (এমপি) মোকাব্বির খান করোনার উপসর্গ নিয়ে ঢাকার সম্মিলিন সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। সোমবার (১৫ জুন) দুপুরে তিনি শ্বাসকষ্ট নিয়ে সেখানে ভর্তি হন। এমপির একান্ত সহকারী সচিব দিদার খান এ তথ্য জানিয়েছেন।
দিদার বলেন, কয়েকদিন ধরে স্যারের শরীর খারাপ ছিল। হালকা জ্বর ছিল। গতকাল (রোববার) রাত থেকে শ্বাসকষ্ট হচ্ছিল। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে সিএমএইচে ভর্তি করানো হয়েছে। তিনি করোনাভাইরাস সংক্রমিক কিনা নিশ্চিত হতে নমুনা নেয়া হয়েছে।
জানা গেছে, এমপি মোকাব্বির খান ন্যাম ভবনেই ছিলেন। সেখান থেকেই তাকে হাসপাতালে নেয়া হয়।

