দেশে একদিনেই সুস্থ ১৫ হাজারের বেশি!

দেশে একদিনেই সুস্থ ১৫ হাজারের বেশি!

উত্তরদক্ষিণ । সোমবার ১৫ জুন ২০২০ । ১৪:৫০

দেশে কোভিড ১৯ আক্রান্ত ব্যক্তির মধ্যে মোট সুস্থতার সংখ্যা আগের দিনের চেয়ে সোমবার (১৫ জুন) একদিনেই ১৫ হাজারেরও বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রবিবার (১৪ জুন) যেখানে দেশে করোনা থেকে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা বলা হয়েছিল ১৮ হাজার ৭৩০। সোমবার সেই সংখ্যা বলা হয়েছে মোট ৩৪ হাজার ২৭ জন হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মোট সুস্থতার সংখ্যা দেখানো হয়েছে ১৫ হাজার ২৯৭ জন।

সুস্থতার হারে এত পার্থক্য সম্পর্কে ব্যাখ্যা দিয়ে গিয়ে সোমবার অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা নাসিমা সুলতানা বলেন, “গত দিনের চেয়ে আমরা আজকে সুস্থতা অনেক বেশি বলছি, কারণ আজকে যারা সুস্থ হয়েছেন তাদের মধ্যে হাসপাতালে শুধু না, বাসায় এবং যারা উপসর্গবিহীন ছিলেন তাদের সবাই এটার মধ্যে যোগ হয়েছেন।”

এসময় তিনি আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯ জন। আর এই সময়ে আরও ৩৮ জন মারা গেছেন। এ নিয়ে দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২০৯ জন। আর আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯০ হাজার ৬১৯ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading