দেশে একদিনেই শনাক্ত ৩৮৬২, মৃত্যু ৫৩
উত্তরদক্ষিণ । মঙ্গলবার ১৬ জুন ২০২০ । ১৪:৪০
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮৬২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩ জন। দেশে করোনাভাইরাস গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৫৩ জন মারা গেছেন। করোনা শনাক্তের ১০১ দিনের মধ্যেই এটাই একদিনে সর্বোচ্চ মৃত্যু। সব মিলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৯৪ হাজার ৪৮১ জন। আর এ পর্যন্ত দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৬২ জন।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২ হাজার ২৩৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৬ হাজার ২৬৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে মঙ্গলবার (১৬ জুন) এসব তথ্য দিয়েছেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

